Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

মোটরসাইকেল চালককে আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিলো বাস

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় পলাশ বিশ্বাস (২৮) নামে এক মোটরসাইকেল চালককে চাপা দিয়ে অর্ধ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গেছে পরিবহনের একটি বাস।মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে সাতক্ষীরার নারকেলতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।পলাশ বিশ্বাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের কেষ্ট বিশ্বাসের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির সরবরাহকারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নারান চন্দ্র সরকার জানান, ডলফিন পরিবহনের একটি বাস মঙ্গলবার রাত ২টার দিকে বরিশাল থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে সাতক্ষীরার নারকেলতলা মোড়ে পৌঁছালে পার্শ্বরাস্তা থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠে। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত নিয়ে যায়। এ সময় বাসটি একটি ভ্যানকেও চাপা দিলে সেটিও দুমড়েমুচড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, পুলিশ চালককে আটক করতে সক্ষম হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:52 pm, Wednesday, 7 December 2022
19 Time View