Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

মেঘনায় ৯০০‍‍‍‍‍ টন তেল নিয়ে একটি জাহাজ ডুবে গেছে

ভোলা জেলা প্রতিনিধি :– ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জাহাজের স্টাফরা জানান, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন ও ডিজেল লোড করে জাহাজটি চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা অয়েল কোম্পানির ডিপুর উদ্দেশে রওনা হয়। তুলাতুলি মেঘলা নদীতে আরেকটি জাহাজ তেলবাহী জাহাজটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে জাহাজের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। এ সময় জাহাজের স্টাফরা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট এসে তাদের ১৩ জনকে
উদ্ধার করে।

জাহাজের স্টাফদের দাবি, জাহাজে প্রায় নয় কোটি টাকার জ্বালানি তেল ছিল। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম সকালে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ডুবে জাহাজ থেকে তেল নেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। এছাড়া জাহাজটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:09 pm, Sunday, 25 December 2022
16 Time View