Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ছোট গাড়ির ধাক্কায় এএসপির গাড়ি উল্টে যায়

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে টয়োটা নোহা মডেলের একটি মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের গাড়ি উল্টে এএসপি সহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেজুড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, চালক আবুল হোসেন, দেহরক্ষী টিটু বর্মন, কনষ্টেবল সুজন দাশ ও মাসুম আহমেদ।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সমকালকে জানান, সোমবার সকালে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সরকারি কাজে হবিগঞ্জ যাওয়ার পথে বেজুড়া সেতুর কাছে ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাস পুলিশের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের পিকআপ ভ্যানটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে পুলিশের এএসপি সহ পাঁচজন আহত হন।

ওসি বলেন, আহত চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সহকারী পুলিশ সুপারকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:05 pm, Monday, 2 January 2023
19 Time View