Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে ৫জনের মৃত্যু হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি:– হবিগঞ্জের মাধবপুরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে বিদেশ ফেরত যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে মাধবপুর উপজেলার শাহপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের বাসিন্দা বিদেশ ফেরত যাত্রী আব্দুল সালাম, কুলাউড়া উপজেলার মাদানগরের আতিকুর রহমান শিহাব ও মাইক্রোবাস চালক একই উপজেলার কমলাটিলার ছাদির আলী, সাদিয়া আক্তার ও হাবিবা আক্তার মিম।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ সময় আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সকালে শাহপুরে মাইক্রোবাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নোহা গাড়ীর বিদেশ ফেরত যাত্রী ও চালকসহ পাঁচজন মারা যান। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Saturday, 7 January 2023
20 Time View