সুপারভাইজার হিসেবে অবৈধ পদ্ধতি অনুসরণ করার কোনো সম্ভাবনা নেই:কাদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

লিমা খাতুন ঢাকা:- তত্ত্বাবধায়কের মতো অসাংবিধানিক প্রক্রিয়া মানার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে মিরপুরে উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা জানান তিনি। কাদের বলেন, বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামাতে হবে। নির্বাচন কমিশন তাদের মতো করে নির্বাচন পরিচালনা করবে; সরকার তাতে বাধা দিবে না।

তিনি বলেন, বিএনপি মানে ভুয়া। বিএনপির মিথ্যা আর বিষোদগার কত দিন চলবে বলেও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ১০ ডিসেম্বর বিএনপি আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে নিজেদের কোমড়ই ভেঙ্গে গেছে। এখন সুর পাল্টে সরকার পতনের আন্দোলন বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।