Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

গাজীপুরে সিএনজির সাথে সংঘর্ষের ঘটনায় বাসে আগুন

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া মিনি বাসের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তেজিত জনতা তাকওয়া বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় সিএনজির ড্রাইভারসহ তিনজন আহত হয়েছেন।বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে একটি সিএনজির সাথে বাসটির সংঘর্ষ হলে সিএনজি উল্টে যায়। এতে সিএনজি চালক ও পথচারীসহ মোট তিনজন আহত হয়। তখন উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:55 pm, Wednesday, 11 January 2023
15 Time View