বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ে নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহে বাবার মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকচাপায় তোবা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর চায়না মোড় ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত তোবা নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লিটন মিয়ার মেয়ে। এ বছর এসএসসি পাস করেছেন তোবা।

পুলিশ জানিয়েছে, লিটন মিয়া তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে কলমাকান্দা বাড়িতে যাচ্ছিলেন। পথে চায়না মোড় ব্রিজে ওঠার সময় মোটরসাইকেলের পেছন থেকে তোবা পড়ে যায়। একইসঙ্গে তোবার বাবাও মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তোবা। তবে তার বাবা কোনো আঘাত পাননি।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।