Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ফাঁকা গুলি

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে -৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত সদর শহরের শান্তির মোড় ও সোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ ও ৩৫ রাউন্ড ফাঁকা গুলি চালায় র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য হলে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে তিন জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ (নৌকা), জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সামিউল হক (আপেল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন)। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:20 pm, Wednesday, 1 February 2023
21 Time View