Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি:– নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার কলম পুন্ডরী গ্রামের গাছকাটা শ্রমিক রহিম আলী, বিদ্যুৎ আলী ও নজরপুর গ্রামের কাচু আলী।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সিংড়া বাজার থেকে অটোভ্যানযোগে চালকসহ কয়েকজন গাছকাটা শ্রমিক বালুয়া বাসুয়া এলাকায় যাচ্ছিল। পথে বগুড়া থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় বিদ্যুৎ ও কাচু আলী নামের দুই শ্রমিক।

স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বিদ্যুৎ ও কাচুর মৃত্যু হয়। ট্রাকটিকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:12 pm, Monday, 6 February 2023
20 Time View