Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ঝিনাইদহে ইট বোঝাই ট্রাক্টরে পিষ্ট হয়ে প্রাণ গেলো কৃষি কর্মকর্তার

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের কোটচাঁদপুরে ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লতিফুল কবির (৫৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালসার রোড ফুলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতিফুল ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহের বিশ্বাসের ছেলে। তিনি কোটচাঁদপুর কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান আছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী জানান, কৃষি মেলা উপলক্ষে উপজেলা অফিসে মিটিং ছিল। মিটিং শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে ফুলবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটভাটার একটি ট্রাক্টর তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিনো হয়েছে। এ বিষয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:47 pm, Friday, 10 February 2023
31 Time View