Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

খাগড়াছড়ির দীঘিনালায় ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

খাগড়াছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি ব্রিজ ভেঙে দীঘিনালা-রাঙ্গামাটির বাঘাইছড়ি সড়কে বাস ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। একইসাথে সাজেক আসা-যাওয়া পর্যটকদের ঘণ্টা খানেক বাড়তি সময় লাগছে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীঘিনালা হয়ে বাঘাইছড়িমুখী পাথর বোঝাই একটি ট্রাক মাইনি ব্রিজ পার হওয়ার সময় মাঝপথেই ব্রিজের একপাশ ভেঙ্গে নদীতে উল্টে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর উভয়মুখী চলাচলকারী প্রায় শ’ খানেক ছোট-বড় যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের বাস ও পণ্যবাহী ট্রাক পরিবহন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, আপাতত পর্যটন কেন্দ্র সাজেকের পর্যটকবাহী গাড়িসহ স্থানীয়দের বিকল্প থানা বাজার সেতু দিয়ে যান চলাচল করতে হবে। ভেঙে যাওয়া মাইনি ব্রিজ দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী) সবুজ চাকমা জানিয়েছেন, মাইনি ব্রিজটি সেনাবাহিনীর ২০ ইসিবি ইঞ্জিনিয়ারিং কোর ব্যাটালিয়নের তত্ত্বাবধানে রয়েছে। পর্যটকদের বিকল্প পথে যাতায়াতে অসুবিধা হবে না বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:55 pm, Tuesday, 7 March 2023
17 Time View