সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ
আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ
নাটোরে আগুনে ভস্মীভূত ৬ বাড়ি, নিহত ১
নাটোর প্রতিনিধি:- নাটোরে একাধিক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়েছে ৬টি বাড়ি। এ ঘটনায় দুধজান বেওয়া নামে নব্বই বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাইকৈরদোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুধজান একই এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।নাটোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক একেএম মোর্শেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসার আলী নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে।
এসময় ঘরের ভেতর আটকা পড়ায় আগুনে পুড়ে মারা যায় আফসারের মা দুধজান বেওয়া। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরও ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Tag :



























