সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ
আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ
এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬
মাদারীপুর জেলা প্রতিনিধি:- মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছে অন্তত ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববার সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।
রোববার সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৫ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।
Tag :



























