Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজার ও যাত্রী নিহত, আহত ২৫

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের রাজাপুর উপজেলার বরিশাল-পাথরঘাটা রুটের কানুদাসকাঠী গ্রামে বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও এক যাত্রী মারা গেছেন। 

নিহত সুপার ভাইজারের নাম মেহেদী হাসান (৪০)। তিনি বরিশালের জিয়া সড়কের আব্দুর রশিদ মৃধার ছেলে। নিহত অপর ব্যক্তি হলেন পারভেজ মিয়া। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। তার বাড়িও বরিশালে। এ ঘটনায় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত বাসচালক বরিশালের আব্দুর রজ্জাক মোল্লার ছেলে আবু মোল্লা (৪০), বামনা উপজেলার জিয়াউল হক (৪৫) ও সাথী বেগম (৩৩), বরিশালের রুপাতলী এলাকার আবদুস ছাত্তার হাওলাদারের ছেলে মন্টু হাওলাদারকে (৫৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

আহত অন্যরা হলেন- ঝালকাঠী জেলার কুদরত আলীর ছেলে অ্যাডভোকেট শহিদুল ইসলাম, ভাণ্ডারিয়ার রুহুল আমীন (৪০), আমুয়ার মজিবুর রহমানের স্ত্রী জাহানারা বেগম (৫৫), পাথরঘাটা কার্তিক চন্দ্রের ছেলে আমল দেবনাথ (৫০), শাসমুল হকের ছেলে কবির মোল্লা (৩৫), কাকচিরা মুক্তার জোমাদ্দারের স্ত্রী ইমু বেগম, পাথরঘাটার অমল দেবনাথের স্ত্রী রীতা দেবনাথ, পটুয়াখালীর মনিরুল ইসলামারে স্ত্রী তানজিলা বেগমকে (৩১)। তাদের সবাইকে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসের যাত্রীরা জানান, সকাল ৮টার দিকে বরিশাল থেকে বিআরটিসির বাসটি যাত্রী নিয়ে বরগুনার পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিছুদূর আসার পরই বাসের চালক সবুর মোল্লা ও সুপারভাইজার মেহেদী হাসানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপরই চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল। 

দুর্ঘটনার ৫ মিনিট আগেও বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল বলে জানান বাসের যাত্রী জামাল শরীফ। উপজেলার কানুদাসকাঠী গ্রামে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে খুঁটিটি উপড়ে পড়ে। এরপর বাসটি সেখানে থাকা একটি চম্পল গাছের সঙ্গে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। তবে এতে কোনো পথচারী হতাহত হনয়নি।
 বাসের বেপরোয়া গতিতে যাত্রীরা খুবই শঙ্কিত ছিলেন বলে জানান বাসের আরেক যাত্রী রোজী জামাল। খবর পেয়ে ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুস সোবাহান। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। 

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:52 pm, Friday, 24 March 2023
18 Time View