Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

কালীগঞ্জে সড়কে ঝরল স্বামী-স্ত্রীর প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের কালীগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীনা খাতুন। 

আহতরা হলেন—ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন। 

স্থানীয়রা জানান, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি ছেলে আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সব যাত্রী রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান পারভীনা খাতুন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় অন্য চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুতর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।

বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:57 pm, Tuesday, 28 March 2023
31 Time View