পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।মৃত শিশুরা হলো- রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত (২) ও মহিউদ্দিনের ছেলে ইয়াছিন (৪)।

ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান শামীম বলেন, জান্নাত ও ইয়াছিন দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় ডুবে যায়। ডোবায় ভাসতে দেখে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।