ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তবে হতাহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, সকালে উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতদের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।