সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ
আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ
বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে আহত ৫
মানিক মিয়া ঢাকা:- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের একটি ক্রেন উল্টে প্রায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় ক্রেনটি উল্টে যাওয়ায় মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হঠাৎ বিআরটি প্রকল্পের একটি ক্রেন মহাসড়কের পূর্ব পাশে পড়ে যায়। এ সময় প্রায় পাঁচজন পথচারী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
Tag :



























