Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁদপুর জেলা প্রতিনিধি:- চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন আনুমানিক ৩৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এলাকায় রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় রেল লাইনের পাশে ট্রেনে কাটা মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর নিয়ে যায়।

এদিকে স্থানীয়দের ধারণা নিহত যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তার হাতে একটি সাদা কাগজ দেখা গেছে। তবে কাগজে কি লেখা ছিল, তা জানা যায়নি।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:46 pm, Tuesday, 18 April 2023
21 Time View