Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বাড়িতে গাছ কাটতে নিয়ে গেলেন প্রধান শিক্ষক, চাপা পড়ে ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর সুবর্ণচরে শিক্ষকের বাড়িতে গাছ চাপা পড়ে ইব্রাহিম খলিল সাগর নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গাছ কাটার জন্য ওই ছাত্রকে বাড়িতে নিয়ে যান স্থানীয় মফিজিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজুল।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রিয়াজুল হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল সাগর (১৪) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরবনী সওদাগরের ছেলে। সে স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় মফিজিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজুল একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাগরসহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো চারজন ছাত্র এক সঙ্গে ধরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। বাড়ির উঠানে পৌঁছলে অন্য তিনজন শিক্ষার্থী গাছের টুকরোটি ছেড়ে দিলে সাগর চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজুল পলাতক রয়েছেন।   

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:23 pm, Wednesday, 19 April 2023
20 Time View