Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

রূপপুর প্রকল্পের আবাসন থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার

পাবনা জেলা প্রতিনিধি:- নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন থেকে একজন রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে গ্রীন সিটি আবাসনের একটি কক্ষের দরজা ভেঙে কুন আলেকজান্ডার (৩১) নামের ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়। 

বুধবার বেলা ১১টার দিকে আলেকজান্ডারের নিজের কক্ষের দরজা ভেঙে পুলিশ তাকে মৃত অবস্থায় পায়। মৃত কুন আলেকজান্ডার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ‘টেস্ট রোসেম লি.’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন; কিন্তু কক্ষের ভেতর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:14 pm, Wednesday, 19 April 2023
15 Time View