Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আমেরিকা পরিবহনের সঙ্গে রাজধানী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর মহাসড়কের একটি লেনে আধা ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক থেকে যানবাহন উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:45 pm, Thursday, 20 April 2023
16 Time View