Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের বাগাতিপাড়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রোববার (১১ জুন) দুপুরে উপজেলার স্বরুপপুর এলাকার রেললাইনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার জামনগর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার তসলিম আলীর ছেলে মফিজুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪৭)।

জানা গেছে, মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি (মাড়িয়া গ্রাম) বেড়াতে এসে নিজ বাড়িতে ফেরার পথে স্বরুপপুর অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি ট্রেন এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে রেল কর্তৃপক্ষের কাছে গেটম্যান নিয়োগে জোর দাবি জানিয়েছেন।বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন জানান, রেল পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:49 pm, Sunday, 11 June 2023
19 Time View