Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

মাদারীপুর জেলা প্রতিনিধি:-ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ জুন) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৭ জন মারা যান এবং একজন আহত হন।

শিবচর হাইওয়ে থানার এসআই বাকী উল্লাহ বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এখন পর্যন্ত ৭ জন নিহতের খবর পেয়েছি। তবে বিস্ফোরণে তাদের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Saturday, 24 June 2023
124 Time View