গাইবান্ধায় বাস চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাইবান্ধা জেলা প্রতিনিধি :- গাইবান্ধার পলাশবাড়ীতে বাস চাপায় মোটরসাইকেলে থাকা বাবা মেহেদী হাসান নয়ন ও তার ছেলে নাহিদের মৃত্যু হয়েছে। এর মধ্যে মেহেদী হাসান ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছরের শিশু নাহিদ।

মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরবাজার রূপ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসান স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেদী হাসান তার ছেলে নাহিদকে নিয়ে মোটরসাইকেলে রূপ ফিলিং স্টেশনে পেট্রোল নেয়। পরে মাঠেরহাটের দিকে যাওয়ার সময় ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। পরে গুরুতর আহত ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে নাহিদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।