Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

জাতীয় পরিচয়পত্র তৈরি যেন হয়রানিমূলক না হয়

মানিক মিয়া:- নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন অফিসগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে গতি আনতে এবার মাঠ পর্যায়ে নেমেছেন খোদ নির্বাচন কমিশনাররা। নাগরিকদের গুরুত্বপূর্ণ এ কাজটি যেন হয়রানিমূলক না হয় সে বিষয়ও পর্যবেক্ষণ করা হচ্ছে।বুধবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, বর্তমানে জাতীয় পরিচয়পত্র জনগণের কাছে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। এটি ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না। আমরা চাচ্ছি, অতি দ্রুততার সঙ্গে যেন মানুষ জাতীয় পরিচয়পত্র পায়, যারা পাওয়ার যোগ্য। এ কাজটি যেন মানুষের হয়রানিমূলক না হয়। এজন্য আমরা কমিশনাররা বিভিন্ন জায়গায় যাচ্ছি।

দুবাই, আবুধাবির পর যুক্তরাষ্ট্রেও শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম জানিয়ে তিনি বলেন, আমরা চাচ্ছি প্রবাসীদের ভোটার তৈরি করে দিতে। দুবাই এবং আবুধাবিতে জাতীয় পরিচয়পত্রের কাজ চলছে। খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রেও এ কার্যক্রম চলবে। একযোগে সব দেশে করলে লোকবল প্রয়োজন হবে। এজন্য পর্যায়ক্রমে আরও দেশে করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খানসহ বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসার ও কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:08 pm, Wednesday, 23 August 2023
18 Time View