Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা:- কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে পাবন সূত্রধর (৪) ও আনন্দ সূত্রধর (৫) নামে আপন দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্ট্রগ্রাম পূর্বপাড়া মিস্ত্রিবাড়ীর পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু পাবন সূত্রধর ওই গ্রামের মিস্ত্রিবাড়ির যুবরাজ সূত্রধরের ছেলে এবং আনন্দ সূত্রধর একই বাড়ির লিটন সূত্রধরের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু দুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। এসময় দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে নিহত শিশু পাবন সূত্রধরের বাবা যুবরাজ সূত্রধর জানান, আমার ছেলে ও ভাতিজা দুই জন সবসময় এক সাথে খেলা করে। আজকেও দুপুরে কখন তারা খেলতে খেলতে পুকুরে গিয়ে নেমেছে আমরা কেউ দেখিনি। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে গিয়ে দেখি দুজনেই মারা গেছে।

শিশু মৃত্যুর বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি বলে জানান নাঙ্গলকোট থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম সিকদার।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:24 pm, Monday, 13 November 2023
27 Time View