Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

২-৩ দিনের মধ্যে নির্বাচনের তফসিল

দুই থেকে তিন দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হেব। সরাসরি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আাউয়াল।

সোমবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এ কথা জানান ইসি সচিব জাহাংগীর আলম। জানা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ ভাগে দ্বাদশ সংসদের ভোট হতে পারে।

সাংবাদিকরা এ নিয়ে জানতে চাইলে ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। দুই থেকে তিন দিনের মধ্যেই ভোটের তফসিল দেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের গেজেট শিগগিরই প্রকাশিত হবে বলেও এ সময় জানান জাহাংগীর আলম। তবে অনিয়মের অভিযোগ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ২টি ও লক্ষ্মীপুরে একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন।

গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন হয়। তবে ভোটের দিনই অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেন কয়েকজন প্রার্থী। পরে জাল ভোটের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গণমাধ্যমেও প্রচার হয় অনিয়মের।

তাতে ভোটের দু’দিন পর অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে ইসি। আটকে যায় বিজয়ী দুই আওয়ামী লীগ প্রার্থীর গেজেট। তদন্ত শেষে ইসি সচিব জানান, অনিয়মের সত্যতার প্রমাণ পেয়েছে কমিটি। তাই কয়েকটি কেন্দ্রের ফল স্থগিত করা হয়। তবে ভোটের পার্থক্য বেশি থাকায় বিজয়ীদের গেজেট প্রকাশে বাধা নেই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:31 pm, Monday, 13 November 2023
24 Time View