সংসদ নির্বাচনের তফসিল: কাল কমিশনের সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল উপলক্ষে কমিশনের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা যমুনা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, বুধবার সভা অনুষ্ঠিত হবে। পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, তফসিলের আগে রেওয়াজ মেনে গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল।