Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

প্রথম দিনে আ.লীগের মনোনয়ন কিনেছেন ১ হাজার ৬৪ জন

প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৬৪ জন। এর মধ্যে অ্যাপ থেকে সংগ্রহ করেছেন ১৪ জন। শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মোট ১ হাজার ৬৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে আয় হয়েছে ৫ কোটি ২৫ লক্ষ টাকা।

এর আগে, আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর তার পক্ষে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন গোপালগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের নেতারা।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্ষমতাসীন এই দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে। এবার অনলাইনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়ন ফরম কিনতে গুণতে হবে ৫০ হাজার টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:12 pm, Saturday, 18 November 2023
23 Time View