Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

ওসিদের বদলির সময়সীমা বাড়লো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে ৫ ডিসেম্বরের মধ্যে বদলির নির্দেশনা ছিল। তবে সেই সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে ৫ ডিসেম্বরের বদলে ওসিদের বদলি কার্যক্রম সম্পন্ন করতে হবে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানায় ইসি। সেখানেই ওসিদের বদলির সময়সীমা ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা কথা জানানো হয়েছে।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে ‘ওসি বদলি সংক্রান্ত একটি চিঠি দেয় ইসি। ইসির উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পর্যায়ক্রমে বদলি করতে সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময়কাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এরপরই ওসিদের বদলি সংক্রান্ত এ প্রস্তাবনা আসে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:04 pm, Monday, 4 December 2023
22 Time View