সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি
যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ
আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ
সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়লো মেয়রের জিপ, অ্যাম্বুলেন্সসহ ১১ যানবাহন
নাটোর:-নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহার করা জিপসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌরসভার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, ভোর ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার গ্যারেজে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা পৌঁছানোর আগেই পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জিপ, ২টি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও ৮টি ইজিবাইক পুড়ে যায়।
সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, আগুনের সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Tag :



























