মাংস খাওয়া হলো না সায়েমের, প্রাণ গেল সড়কে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেরপুর:- মেহেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু সায়েম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছেন।ঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সায়েম গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মধ্যপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। সে হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

অন্যদিকে আহত বকুল হোসেন একই এলাকার আনার আলীর ছেলে।এ ঘটনায় চালক ও তার সহকারীকে ট্রাকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত সায়েম ও তার বন্ধু বকুল মোটরসাইকেলযোগে আকুবপুর থেকে খলিশাকুন্ডিতে মাংস কিনতে যাচ্ছিলেন।

বিপরীতে দিক থেকে একটি ট্রাক মেহেরপুরের দিক আসছিল। আকুবপুর বাজারে পৌঁছানো মাত্রই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সায়েম ও বকুল দুজনেই মারাত্মক আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

ওসি তাজুল বলেন, ট্রাকচালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।