Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

নভেম্বরে ৫৪১ সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ৪৬৭

অনলাইন:- ২০২৩ সালে নভেম্বরে সারাদেশে ৫৪১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪৬৭ জন। নিহতের মধ্যে ৫৩ জন নারী এবং ৬৬ জন শিশু। আর আহত হয়েছেন ৬৭২ জন।

এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ গেছে। ২০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮১ জন। যা মোট নিহতের ৩৮.৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.২৬ শতাংশ।

শনিবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংগঠনটি এই প্রতিবেদন তৈরি করেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী, এই মাসে সংঘটিত সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৭টি জাতীয় মহাসড়কে, ২৩২টি আঞ্চলিক সড়কে, ৮১টি গ্রামীণ সড়কে, ৩৩টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ঘটে ৮টি।

দুর্ঘটনার সময় সময় বিশ্লেষণে দেখা যায়, ভোরে সংঘটিতের হার ৩.৮৮ শতাংশ, সকালে ২৮.২৮ শতাংশ, দুপুরে ২২.৩৬ শতাংশ, বিকেলে ১৪.০৪ শতাংশ, সন্ধ্যায় ১২.১৯ শতাংশ এবং রাতে ১৯.২২ শতাংশ।

বিবৃতিতে আরও বলা হয়, নভেম্বরে ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। পাঁচটি নৌ দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:45 pm, Saturday, 9 December 2023
20 Time View