Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি:– পদ্মা সেতুতে মুন্সিগঞ্জের মাওয়া অংশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাসে হেল্পারসহ অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নং পিয়ারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল। বিকালে গোল্ডেন লাইন নামের একটি পরিবহন পদ্মা সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নং পিয়ারের এর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের শরীয়তপুরে নেয়া হয়। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে থেকে সরিয়ে নেয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:02 pm, Saturday, 9 December 2023
22 Time View