স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার নাগরিকদের সম্মানে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ৮৭, যশোর-৩ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিতের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় যশোর শহরের ক্যাফে ওয়েনডিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার জাহিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, ডাঃ এম এ সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম কিবরিয়া, আলহাজ্ব জাকির হোসেন, আলহাজ্ব আক্তার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সাইদুর রহমান রিপন, খালিদ হোসেন, সাবিত্রী বিশ্বাস, সুশান্ত সরকার, মমিনুর রহমান মমিন, বরকা বাবু, রেজওয়ান বাবু, ফরহাদ শেখ, রাজু মোল্লা, ফয়সাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, রিয়াজ হোসেন, তবিবুর রহমান পৃথিবী, সিদ্দিকুর রহমান, নাহিদ ইসলাম, শেখ রিফাত হোসেন, শেখ সিফাত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ নিজামদ্দিন অমিত। তিনি বলেন, “যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ ও চিরঋণী। নির্বাচনে আমার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের অবদান আমি কখনো ভুলতে পারবো না।” তিনি ভবিষ্যতেও যশোর সদরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মিলন হোসেন।#
