Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

বাগদাদে মার্কিন দূতাবাস ও ইরানপন্থি গোষ্ঠীর ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা

স্বাধীন কন্ঠ ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে পাল্টাপাল্টি ড্রোন ও বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মার্কিন দূতাবাস এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাগদাদের উচ্চ সুরক্ষিত গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। দূতাবাসের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন সরাসরি প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। এতে সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে এই ঘটনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর কিছু সময় পরই বাগদাদের জাদরিয়া জেলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সদর দফতর হিসেবে ব্যবহৃত একটি ভবনে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভবনটিতে ইরানি উপদেষ্টারা অবস্থান করছিলেন।

মূলত ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের মাটিতে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে গ্রিন জোনে অবস্থিত আল–রশিদ হোটেলে একটি ড্রোন আঘাত হানে। আল–জাজিরার প্রতিনিধি মাহমুদ আবদেল ওয়াহেদ জানিয়েছেন, বিস্ফোরকবাহী ড্রোনটি হোটেলের ছাদে আঘাত হানলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবসহ বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনের কর্মকর্তারা অবস্থান করেন।

ইরাকি সেনাবাহিনীর দাবি, সিরিয়া সীমান্তবর্তী আল–কায়েম এলাকায় পিএমএফের একটি চেকপোস্টে মার্কিন হামলায় আটজন সেনা সদস্য নিহতের প্রতিশোধ হিসেবেই এসব ড্রোন হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী এই হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, ইরাকের পিএমএফের অন্যতম বৃহৎ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ তাদের সিনিয়র কমান্ডার আবু আলী আল–আসকারির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সহিংসতার আঁচ পড়েছে ইরাকের তেল খাতের ওপরও। সোমবার দক্ষিণ বসরা প্রদেশের মজনুন তেলক্ষেত্রে দুটি ড্রোন আঘাত হানে। এছাড়া ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে ইরাকের তেল শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতির উত্তরণে ইরাকের তেলমন্ত্রী হায়ান আব্দুল–গনি জানিয়েছেন, কিরকুক থেকে তুরস্ক পর্যন্ত তেল পাইপলাইনটি এক সপ্তাহের মধ্যে পুনরায় সচল হবে, যার ফলে স্থগিত হওয়া তেল রফতানি আবার শুরু করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:28 pm, Tuesday, 17 March 2026
60 Time View