Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:
তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: কারণ নিয়ে ধোঁয়াশা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ লংমার্চ সফল করতে যশোরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ টোকিও নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি: প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইট উড্ডয়নে বিলম্ব যশোরে ইয়াবা ও কফ সিরাপসহ আটক ৫ যশোরে পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত বিএনপিতে কোনো অপরাধীর জায়গা নেই: যুবদল সম্পাদক নয়ন টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার

যশোরে সেচে ডিজেল-বিদ্যুৎ সরবরাহসহ ৪ দফা দাবিতে স্মারকলিপি

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে চলতি বোরো মৌসুমে নিরবিচ্ছিন্ন সেচ নিশ্চিত করতে ডিজেল ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহসহ চার দফা দাবিতে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি। বুধবার সকালে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা পশাসক(সার্বিক) সুজন সরকার।

স্মারকলিপিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমানে বোরো মৌসুম চলমান থাকায় ধান চাষে পর্যাপ্ত সেচ প্রয়োজন, যা ডিজেল ও বিদ্যুৎ চালিত পাম্পের ওপর নির্ভরশীল। তাই সেচ কাজকে অগ্রাধিকার দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমিতির উত্থাপিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ভবদহ সমস্যা সমাধানে বিলে বিলে টিআরএম (জোয়ারাধার) চালু, খেতমজুর ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু এবং পান রপ্তানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে ন্যায্যমূল্য নির্ধারণ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য অনিল বিশ্বাস, পলাশ বিশ্বাস ও আসাদুজ্জামান পিল্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, আগাম ব্যবস্থা হিসেবে কৃষিখাতে ভর্তুকি ও সেচ সুবিধা নিশ্চিত না করলে দেশ খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:05 pm, Wednesday, 1 April 2026
77 Time View