Jashore , Sunday, 1 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম সংগঠক, লেখক, সমাজচিন্তক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

রোববার সকাল ১১টায় কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল স্মৃতি পরিষদ, যশোরের উদ্যোগে তাঁর কবরস্থানে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাম নেতা কমরেড খবির সিকদার, স্মৃতি পরিষদের নেতা কমরেড শামীম বিশ্বাস এবং কমরেড শ্যামল শর্মাসহ প্রগতিশীল আন্দোলনের নেতাকর্মীরা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের সংগ্রামী রাজনৈতিক জীবন, প্রগতিশীল চিন্তাধারা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, কমরেড কাবুল ছিলেন জনমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে একজন নিবেদিতপ্রাণ সংগঠক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চিন্তা, আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তারা আরও বলেন, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন কমরেড কাবুল লালন করতেন, তা বাস্তবায়নে প্রগতিশীল শক্তিকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর আদর্শ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে সমাজ পরিবর্তনের আন্দোলন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:41 pm, Sunday, 31 May 2026
53 Time View