Jashore , Monday, 2 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোর সদরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে যশোর সদরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, বিআরডিবির পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অরুণ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।

বিএনপি নেতা আনজুরুল হক খোকন বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের মেলা সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপজেলা চত্বরে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:41 pm, Wednesday, 17 June 2026
74 Time View