Jashore , Sunday, 1 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোর সদরে তিন সেতুর উদ্বোধন, সহজ হবে যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এসব সেতু চালু হওয়ায় এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অবসান ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা।

শুক্রবার (১৯ জুন) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতু তিনটির উদ্বোধন করেন। পরে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধন হওয়া সেতুগুলোর মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর একটি সেতু এবং তরফদারপাড়া থেকে আড়াপাড়া সড়কের ওপর আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর নির্মিত হয়েছে তৃতীয় সেতুটি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে সেতু তিনটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এসব সেতু চালুর ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে স্থানীয় কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:44 pm, Friday, 19 June 2026
42 Time View