Jashore , Sunday, 1 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জেলা জাপা’র আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর শহরের ‘জয়তী সোসাইটি’ অডিটোরিয়ামে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদ দেশব্যাপী কৃষি উপকরণ পৌঁছে দিয়ে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। পাশাপাশি তিনি সারাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেন এবং আইনি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সরকারগুলো আইনি সেবা ঢাকাকেন্দ্রিক করায় বর্তমানে সাধারণ মানুষের দুর্ভোগ আশঙ্কাজনকভাবে বেড়েছে।

যশোর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার।

যশোর জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কৃষি বিষয়ক যুগ্ম সম্পাদক শেখ হুমায়ুন কবীর শাওন এবং মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান ও সহ-সভাপতি সেকেন্দার আলী, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ও সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন শিকদার, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজগর আলী ও কৃষক পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শিকদার আবু সঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:24 pm, Monday, 27 July 2026
57 Time View