Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক
দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জন নষ্ট করতে অতীতের চিহ্নিত চক্রটি পুনরায় বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এই অপচেষ্টার বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের সামনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের তাগিদ দেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার জেলা শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, আজকে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি তার অঙ্গীকার থেকে সরে এসেছে। কিন্তু বিএনপি কখনো প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসা দল নয়। অতীতেও বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার রক্ষা করেছে এবং বর্তমানেও জনগণের রায় ও আকুলতাকে সম্মান জানিয়ে দেশ পরিচালনা করছে। মূলত পরিকল্পিতভাবেই বিএনপির বিরুদ্ধে এই মিথ্যাচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠা কেবল একটি রাজনৈতিক দলের জন্ম নয়; এটি একটি সুদূরপ্রসারী রাষ্ট্রচিন্তার ফসল। প্রতিটি জাতীয় সংকটে দলটি দেশের ত্রাণকর্তা হিসেবে কাজ করেছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তবে আজ আমরা যে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, এই দীর্ঘ পথচলা মোটেও সহজ ছিল না। অগণিত নেতাকর্মীকে প্রতিনিয়ত কাঁটা বিছানো পথ অতিক্রম করতে হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তার জন্য আমাদের রক্তের নদী পাড়ি দিতে হয়েছে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিষ্কণ্টক রেখে জনগণের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:59 pm, Saturday, 5 September 2026
32 Time View