Jashore , Sunday, 1 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কুরআন সবক প্রদান অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শুভ সূচনা হিসেবে ৩৮ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সারাফাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রকৌশলী খন্দকার রাশেদুজ্জামান রতন ও ড. মাহবুবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, আজিজুর রহমান মশিউরসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীবৃন্দ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শুধু পাঠ্যবইয়ের প্রথাগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সঠিক বিকাশ ঘটানো অতীব জরুরি। আধুনিক শিক্ষার সঙ্গে কুরআন ও সুন্নাহর শিক্ষার সমন্বয় ঘটিয়ে আগামী প্রজন্মকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। পাশাপাশি কুরআন কেবল তেলাওয়াতেই সীমাবদ্ধ না রেখে এর শিক্ষা ও আদর্শ নিজেদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য দেন অভিভাবক মো. রফিকুল ইসলাম, মোছা. নাজমা আক্তার ও মো. আবদুল্লাহ আল মামুন। তাঁরা জানান, আধুনিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়েই সন্তানদের কুরআন শিক্ষার সুব্যবস্থা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

আলোচনা পর্ব শেষে ৩৮ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন হস্তান্তর করা হয়। সর্বশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষায় সফলতা এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:39 pm, Thursday, 17 September 2026
43 Time View