Jashore , Monday, 2 November 2026
সর্বশেষ:
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: শফিকুর রহমান টিকটকে নেতিবাচক কমেন্ট নিয়ে আশুগঞ্জে দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বীর মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার প্রয়াণ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণা জোরদারে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ ৩২২৮ মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উপকরণের দাবিতে সতীঘাটায় হাটসভা তাহসিফের মৃত্যুর সুষ্ঠু তদন্ত চান বাবা, এখনো হয়নি মামলা যশোর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোর সদরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়ন এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে যশোর সদর উপজেলার শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধে একটি সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম ও প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আঃ আলীম, সহকারী শিক্ষক মতিউর রহমান, বুলবুল নাহার, সাধন সরকার, রোকসানা পারভীন, আফরোজা খাতুন, মিমোসা রহমান মিম, তনু রানী শীল, আজিজুর রহমান, মোঃ রোকনুজ্জামান এবং সিটিপি অ্যাক্টিভিস্ট শামসুজ্জামান স্বজন, মেঘলা ইসলাম, মারিয়া জামান ও বৈশাখী পাল।

ক্যাম্পেইনে মানব পাচারের বর্তমান ধরন, কৌশল ও নিরাপদে বিদেশ যাওয়ার সঠিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশগামীরা যেভাবে পাচারের শিকার হন, সে বিষয়ে একটি তথ্যচিত্র (ভিডিও ডকুমেন্টরি) প্রদর্শন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে “একমাত্র সচেতনতাই পারে মানব পাচার প্রতিরোধ করতে”—শীর্ষক বিষয়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিশেষে শিক্ষার্থীদের শপথ পাঠ ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সচেতনতামূলক এই স্কুল ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:53 pm, Tuesday, 6 October 2026
42 Time View