শ্যামল আলম যুক্তরাষ্ট্র (লন্ডন) প্রতিনিধি// চার্চে নির্বাচনি সভায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেস। এই ঘটনায় ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।স্কাই নিউজ সূত্রে জানা যায়, কনজারভেটিভ দলের এই রাজনীতিবিদ ১৯৮৩ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এসেক্স পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৬৯ বছর বয়সী অ্যামেসকে ঘটনাস্থলে জরুরি চিকিৎসা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশ জানায়, তিনি ঘটনাস্থলেই মারা যান।ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় কাউন্সিলর জন ল্যাম্ব বলেন, তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। আমরা নিশ্চিত নই জখম কতটা গুরুতর। কিন্তু দেখে ভালো মনে হচ্ছিল না







