নরসিংদী জেলা প্রতিনিধি// নরসিংদীর আলোকবালীতে ইউপি নির্বাচন ঘিরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে আলোকবালী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।সদর মডেল থানা পুলিশের ওসি সওগাতুল আলম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তারা কোনো প্রার্থীর সমর্থক তাও জানা যায়নি। গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।







