দৌলতপুরে নৌকার প্রার্থীদের আস্হা কম, স্বতন্ত্রদের জয় জয় কর!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- আগামী ২৮ নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজলোর ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফশীল ঘোষণার পর থেকেই চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী আমেজ।

যদিও গত ২২ অক্টোবর ১৪টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানদের দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।এদিকে বর্তমান চেয়ারম্যানদের বিভিন্ন কর্মকাণ্ডে আওয়ামী লীগ দলীয় নেতাদের সাথে সাথে ভোটারদের মনে ক্ষোভ থাকায়, মনোনয়ন ঘোষণার পরেই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদেই আওয়ামী লীগের হ্যাবিওয়েট নেতারা সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ফরম উত্তোলন করেন। ফলে সতন্ত্র প্রার্থীরা জয়লাভ করবে বলে কানাঘোষা হচ্ছে প্রত্যেক ইউনিয়নের ভোটারদের মধ্যে।

উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ স্বতন্ত্র হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ১২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার মো. গোলাম আজম।

এর মধ্যে প্রাগপুর ইউনিয়নে ১০ জন, রামকৃষ্ণপুর ইউনিয়নে ৪ জন, মথুরাপুর ইউনিয়নে ১০ জন, ফিলিপনগর ইউনিয়নে ১১ জন, আদাবাড়ীয়া ইউনিয়নে ৭ জন, বোয়ালিয়া ইউনিয়নে ১২ জন, আড়িয়া ইউনিয়নে ৭ জন, খলিশাকুন্ডি ইউনিয়নে ৯ জন, রিফাইতপুর ইউনিয়নে ৮ জন, পিয়ারপুর ইউনিয়নে ৭ জন, চিলমারী ইউনিয়নে ৪ জন, মরিচা ইউনিয়নে ১০ জন, দৌলতপুর ইউনিয়নে ১৪ জন ও হোগলবাড়িয়া ইউনিয়নে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসকল প্রার্থীদের মধ্যে ১৪টি ইউনিয়নে ১৪ জন আওয়ামী লীগ দলীয় প্রার্থী, ১২ জন জাসদ প্রার্থী এবং বাকীগুলো জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী।উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ উপজেলাতে।