Jashore , Thursday, 29 October 2026
সর্বশেষ:

ভোটে জিতে বাড়ি বাড়ি গিয়ে নাচছেন নারী মেম্বার

শাহ আলম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি// নির্বাচনে বিজয়ী হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার (সদস্য) মরজিনা বেগম।

প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মরজিনা বেগম। এরইমধ্যে নতুন করে আলোচনায় এসেছেন এ নারী মেম্বার। নির্বাচনে জেতার আনন্দে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মরজিনা বেগম। তার গলায় টাকার মালা। তার সঙ্গে নাচছেন তার কর্মীরাও।এর আগে, গেল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার পদে বিজয়ী হন মরজিনা বেগম। মরজিনা বেগম ৯ নম্বর ওয়ার্ড বলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।জানা যায়, বলিবাড়ি গ্রামে গত ২৫ বছর কোনো সংরক্ষিত নারী মেম্বার পদে কেউ জয়লাভ করতে পারেননি।

এবার বলিবাড়ি গ্রাম থেকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয় মরজিনা বেগমকে। অন্য গ্রাম থেকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও ৭ জন। তবে তাদের হারিয়ে জয়ের দেখা পান মরজিনা। এজন্য গ্রামের প্রতিটি বাড়িতে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। এসময় তার সঙ্গে থাকছে বাদ্যযন্ত্র।

সেই বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মরজিনা। তাকে উপহার হিসেবে গ্রামের মুরব্বিরা টাকা দিচ্ছেন। সেই টাকার মালাও মরজিনা গলায় ঝুলিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:47 am, Wednesday, 1 December 2021
21 Time View