Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মমতার বিরুদ্ধে ভারতের জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// ভারতের জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক বিজেপি নেতা।

আর এই বিষয়কে হাতিয়ার করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণে নেমেছেন রাজ্য বিজেপির নেতারাও। তবে তৃণমূলের দাবি মমতার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে বিজেপি।২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করছেন মমতা। সম্প্রতি মুম্বাই সফরে এমনই এক বৈঠককে ঘিরে এই বিতর্কের সূত্রপাত।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বৈঠকে হঠাৎ করেই বসে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি। পরে দাঁড়ালেও কয়েক লাইন গেয়ে আবার মাঝপথে জয় মহারাষ্ট্র বলে স্লোগান দেন তিনি। এভাবে গেয়ে মমতা জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলেই অভিযোগ বিজেপির।সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে বলা হয়, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেতার অভিযোগ, ‘বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা’ এবং তারপরে ‘৪ বা ৫টি স্তবকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন তিনি’।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:05 pm, Thursday, 2 December 2021
29 Time View